গীবত এবং অপবাদ প্রসঙ্গ ----------------------------- গীবত বা পরনিন্দা সম্পর্কে একটি অত্যন্ত মূল্যবান পোস্ট । Mohammed Kaisar গীবত কী ? গীবত শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে দোষারোপ করা, অনুপস্থিত থাকা, পরচর্চা করা, পরনিন্দা করা, কুৎসা রটনা করা, পিছে সমালোচনা করা ইত্যাদি। মানুষ সব সময় সুখ ও শান্তি চায়।শান্তি মানুষের একটি পরম কাংখিত বিষয়। কিন্তু এই প্রত্যাশিত সুখ-শান্তি নির্ভর করে সমাজবদ্ধ মানুষের পারস্পরিক সম্পর্কের ওপর। উঁচু-নিচু, ধনী-দরিদ্র এসব পার্থক্যই আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষের পারস্পরিক পরিচয়ের জন্যই এ সম্পর্কে মহান আল্লাহ সূরা হুজরাতে এরশাদ করেছেন, হে মানুষ, আমি তোমাদেরকে এক নারী ও এক পুরুষ থেকে সৃষ্টি করেছি আর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি। যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পার। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন। নিশ্চয় আল্লাহ তো সর্বজ্ঞ, সম্যক অবহিত। (সূরা হুজুরাত: ১৩) মানব সমাজের এই পার্থক্য আল্লাহ্ কতৃক পরিকল্পিত। সুতরাং যে যেই অবস্থায় আছে সেইটুকুতে সন্তুষ্ট থাকাই ( তাকওয়া)। যেসব কারণে সমাজের মধ্যে ভ্...