Posts

Showing posts from November, 2022
  হযরত আবু তালিব (রঃ) কুরায়েশ বংশের বনি হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন । তিনি ছিলেন গোত্রের একজন প্রবীণ ও সম্মানিত নেতা । নবী (সল্লল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) এর নবুয়াত প্রচারকালীন সময়ে তিনি তার সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছিলেন । হযরত আবু তালিব রদিয়াল্লাহু তা'আলা আনহু ছিলেন মহানবী (সল্লল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) এর আপন চাচা এবং খলিফা আলী ইবন আবী তালিব রদিয়াল্লাহু তা'আলা আনহু এর পিতা । (উইকিপিডিয়া) রসুল (সল্লল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) এবং উম্মুল মুমিনিন খাদীজা (রঃ) এর বিবাহের খুতবা পাঠ করলেন হজরত আবুতালিব (রঃ) খুতবায় তিনি বললেন, "সমুদয় প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদেরকে ইব্রাহীমের সন্তান ইসমাঈলের বংশদ্ভুত করেছেন । সৃজন করেছেন আমাদেরকে মাআদ ও মুদার এর মূল থেকে। আমাদেরকে করেছেন তার গৃহের সেবক ও তত্ত্বাবধায়ক । সে গৃ্হকে করেছেন জনসমাগমমুখর । তাই বিভিন্ন দিক ও দেশ থেকে মানুষ এ গৃহের জিয়ারতে ছুটে আসে । ওই পূণ্যপথিকদের নিরাপত্তা দানের দায়িত্বও তিনি অর্পন করেছেন আমাদের উপর । আমাদেরকে বানিয়েছেন জনশাসক । অতঃপর আমার বক্তব্য এই যে, নিশ্চয় আমার ভ্রাতুষ্পৃত্র মুহম্মদ ইবনে আব্দুল...