নুৱে-হাকিকী বলিতে কি বুঝায় ?
নুৱে-হাকিকী বলিতে কি বুঝায় ? ইমাম গাজ্জা্লী রহঃ বলেন,- আমাকে প্রশ্ন করা হইয়াছে : — আল্লাহ, তিনিই নূর,— এই কথা দ্বারা আপনি কি বুঝাইতে চাহিয়াছেন ? নূর বলিতে আমরা যা বুঝি তা হইল, যে বস্তুর মধ্যে আলো রহিয়াছে এবং যার মধ্যে শিখাও দেখা যায়, কিন্তু আল্লাহ সম্পর্কে কি এই কথা খাটে ? জবাব আমি আমার কিতাবের মধ্যে নূর শব্দের তাৎপর্য ও নুরের স্বরূপ এমনভাবে ব্যাখ্যা করিয়া দিয়াছি, যে বিষয়ে একটু চিন্তা করিলেই সবকিছু সুস্পষ্ট হইয়া যাইবে । নূর বলিতে শুধুমাত্র শিখাযুক্ত আলোকেই বুঝায় না । যদি তাহাই হইত, তবে স্বয়ং আল্লাহ, তাহার রসূল (সল্লল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) এবং কোরআন মজীদ নূর শব্দ দ্বারা আখ্যায়িত হইত না । কেননা, কুরআন বা রসূল (সল্লল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) তো শিখাযুক্ত কোন আলো নন । সুতরাং বুঝা যাইতেছে যে, নূরে হাকিকী বা আল্লাহর নূর আমাদের সাধারণ দৃষ্টিগ্রাহ্য আলোর সমপর্যায়ের কোন কিছু নয় । ইহা সম্পূর্ণ স্বতন্ত্র জিনিষ । দৃষ্টিশক্তির জন্য আলোর প্রয়োজন, কিন্তু সেই আলো দৃষ্টিগ্রাহ্য কোন বস্তু নয় । তেমনি অন্তরের জন্যও আলোর প্রয়োজন, যে আলোর মাধ্যমে সবকিছু অনুধাবন করা হয় । অস্তরের কোন...