নামাজে যদি ঘুম এসেযায় তখন করনীয়
নামাজে যদি ঘুম এসেযায় তখন করনীয়
****************************
অনেক সময় পরিলক্ষিত হয় আমাদের মধ্যে অনেকেই নামাজের মধ্যে তন্দ্রাচ্ছন্ন হই । কিন্তু এই অবস্থায় আমাদের নামাজের অবস্থা কি হবে আমরা অনেকেই জানিনা। তাই আমি এই মাসয়ালাটি লিখার ইচ্ছা করলাম।
আমরা যখন দাড়ানো অবস্থায় নামাজে ঘুম এসে যায় তখন ঘুম থেকে জাগ্রত হয়ে অনেকে নামাজ ভংগ করে ফেলে, এরূপ কোন অবস্থাতেই গ্রহন যোগ্য নয়। বরং যে অবস্থায় জাগ্রত হল সেই অবস্থায় ঘুম আসার পূর্বের আমল মিলায়ে বাকী টুকু আদায় করতে হবে। যেমন মনে করেন আপনি নিশ্চিত যে আপনি সুরা ফাতেহা পড়েছেন এর পর সুরা পড়েছেন কিনা মনে নেই তন্দ্রা এসে গেছে দাড়ানো অবস্থায় যখন চৈতন্য ফিরে পাবেন তার পর থেকে নামাজ শুরু করতে হবে। কিংবা রুকু অথবা সিজদা অবস্থায়ও এরকম হতে পারে তখনও একই নিয়মে নামাজ আদায় করতে হবে। নামাজ এবং উযু কোনটাই দোরাতে হবেনা বরং সুরক্ষিত থাকবে। যেহেতু নামাজে কিছু অতিরিক্ত হয়েছে সেই জন্য সহু সিজদা দিতে পারেন। সহু সিজদা না জানলে যথাযত সহু সিজদার পোষ্ট থেকে শিখতে পারেন। মাসয়লাটি হানাফি মাজহাবের বই থেকে সংগ্রহ করা হল । অন্য মাজহাবের জন্য কোন পার্থক্য আছে কিনা আমার জানা নেই ।
********************

Comments
Post a Comment