প্রকাশ্যে এক ও অপ্রকাশ্যে অন্য মুনাফেকের আলামত


 হজরত খিজির (আঃ) হজরত উমর বিন আব্দুল আযীয রদিয়াল্লাহু আনহু এর সাথে মদীনা মুশাররফা-ই একত্রিত হলেন। হযরত উমর বিন আব্দুল আযীয রদিয়াল্লাহু আনহু আরজ করলেন, আপনি আমাকে কোন একটি উপদেশ দিন। তখন তিনি ফরমালেন,- 'হে উমর ! এ কাজ থেকে বেঁচে থাকো যে, প্রকাশ্যে আপনি আল্লাহ্ তা'আলার বন্ধু হবেন আর গোপনে তার দুশমন হবেন'

কেননা যার জাহের ও বাতেন এক হবেনা, সে তো মুনাফিক হিসাবে বিবেচিত। আর মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্থরে। এটা শুনে হযরত উমর বিন আব্দুল আযীয রদিয়াল্লাহু আনহু এভাবে কাদলেন যে, তার চোখের অশ্রুতে দাঁড়ি ভিজে গেল।
------------------
তানবিহুল মুগতাররীন পৃঃ- ৫৯

Comments

Popular posts from this blog

শুধু মুখে কলেমা পড়লে জান্নাত যাওয়া যাবেনা

মসনবী শরীফ বই - মউলানা রুমী (রহঃ)