সুরা কদরের শানেনুজুল

 

No photo description available.

"ইন্না আনযালনাহু ফী লাইলাতিল কাদরি, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কাদরি, লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর" (সুরা কদর 1-3)

অর্থ
"নিশ্চয়ই আমি তা (কোরআন) অবতীর্ণ করেছি কদরের রাতে। আর কদরের রাত সম্বন্ধে আপনি কি জানেন ? কদরের রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।"
****************
ইমাম তিরমিযী (রহ.) বলেন, ইউসুফ বিন সাদ কর্তৃক বর্ণিত, ইমাম হাসান (রদিয়াল্লাহু আনহু) আমির মুআবিয়া - এর নিকট বাইআতের সময় জনৈক ব্যক্তি দাড়িয়ে ইমাম হাসান (র.)-কে বলল, 'আপনি মুসলমানদের লজ্জিত করলেন'। তিনি (হাসান) বললেন, আল্লাহ তোমার উপর রহম করুন। আমাকে খারাপ বলো না । কারণ নবী (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) এক রাতে বনূ উমাইয়াকে মিম্বরের উপর দেখে বিহবলিত হয়ে পড়েছিলেন। সে সময়- সুরা কদর এবং সুরা কাউসার অবতীর্ণ হয়। "আমি সম্মনিত রাতে কুরআনকে নাযিল করলাম। আর আপনি কি জানেন সম্মানিত রাত কি ? সম্মানিত রাত মানে হাজার মাসের চেয়েও উত্তম রজনী।" আপনার ইন্তেকালের পর হে আমার হাবীব (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) ! বনূ উমাইয়া হাজার মাসের মালিক হবে !
কাসেম বলেন, আমি হিসাব করেছি আমির মুআবিয়ার বাইআত থেকে হাজার মাস তাদের রাজত্ব ছিল, একটুকুও কম-বেশি হয়নি ।


Comments

Popular posts from this blog

শুধু মুখে কলেমা পড়লে জান্নাত যাওয়া যাবেনা

মসনবী শরীফ বই - মউলানা রুমী (রহঃ)