বৃহস্পতিবারের নফল নামাজ
বৃহস্পতিবারের নফল নামাজ
———————-
বৃহস্পতিবার রাত্রির নামাজ-
(বুধবার দিনগত রাত)
হযরত আবু হোরায়রা (রাঃ)-এর রেওয়ায়েতে রসূলুল্লাহ (সল্লল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) বলেন : যে বৃহস্পতিবার রাতে মাগরিব ও এশার মাঝখানে দু'রাকআত নামায পড়ে- প্রত্যেক রাকআতে
> আলহামদু পাঁচ বার,
> আয়াতুল কুরসী পাঁচ বার,
> সুরা এখলাস পাঁচ বার,
> সুরা ফালাক পাঁচ বার,
> সুরা নাস পাঁচ বার,
> এবং নামাযান্তে পনর বার এস্তেগফার পাঠ করে,
> সওয়াব পিতামাতাকে বখশে দেয়, পিতামাতার হক তার পক্ষ থেকে আদায় হয়ে যায়, যদিও সে পিতামাতার অবাধ্যতা করে। আল্লাহ তাআলা তাকে এমন বস্তু দেবেন, যা সিদ্দীক ও শহীদগণকে দেবেন'।
বৃহস্পতিবার দিনের নামাজ:-
হযরত ইবনে আব্বাস (রাঃ)-এর রেওয়ায়েতে রসূলে করীম (সল্লল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) বলেন : যেব্যক্তি বৃহস্পতিবার দিন যোহর ও আসরের মধ্যে দু'রাকআত নামায পড়ে, প্রথম রাকআতে আলহামদু একবার, আয়াতুল কুরসী একশ' বার এবং দ্বিতীয় রাকআতে আলহামদু একবার, সূরা এখলাস একশ' বার এবং দরূদ একশ’ বার পাঠ করে, তাকে আল্লাহ তাআলা সেই ব্যক্তির সওয়াব দান করবেন, যে রজব, শাবান ও রমযানের রোযা রাখে। তাকে হজ্জের সমান সওয়াব দান করা হবে। আল্লাহ তাআলা তার জন্যে মুমিন ও তাওয়াক্কুলকারীদের সংখ্যা পরিমাণে সওয়াব লেখবেন।
***************
#নামাজ
#নামাজ_বা_সালাহ
#ইসলাম_ই_মুক্তির_দিশা
@everyone

Comments
Post a Comment