মৃত্যুর পর দুটি সময় একত্রে আসবে

যারা উর্দু বুঝেননা তাদের জন্য কিছুটা ভাষান্তরের চেষ্টা করলাম ।
------------------------------
মৃত্যুর পর দুটি সময় একত্রে আসবে । মৃত্যুর প্রথম রাত ও কিয়ামতেরদিন সকাল , মানুষ কবরে দাফন করে চলে যাবে । যাদের জন্য আমরা এ জীবন সংগ্রাম করছি, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন , স্ত্রী , সন্তান সবার জন্য।
আমি আপনাদেরকে এই কথা স্মরণ করিয়ে দিচ্ছি, যখন রূহ্ শরীর থেকে বাহির হয়ে যাবে তখন সেই স্ত্রী , সন্তান পরিবার পরিজন, আত্মীয় স্বজন কেউ এক বাত্রির জন্যও আপনাকে ঘরে রাখবেনা । যাদের জন্য আমরা বেঁচে আছি, যাদের জন্য সারা জীবন উৎসর্গ করেছি , যাদের জন্য টাকা পয়সা উপার্জন করছি, যাদের জন্য পরকাল ভুলে গিয়ে দুনিয়ার লালসাকে আপন করে নিয়েছি । তারাতো আপনজন কেউ পর না, ধনী হোক কিংবা দরিদ্র । এমন এক সময় আসবে হাত খালি থাকবে কিছুই সাথে যাবেনা শুধু মাত্র নিজের আমল ছাড়া। যাদের জন্য এত কিছু করছি তারা এক রাতও ঘরে রাখবেনা। বলবে লাশ গলে যাচ্ছে, রং বদলে যাচ্ছে, দুর্গন্ধ শুরু হবে - তারা-তারি নিয়ে যাও ঘর থেকে বাহির করে দেয়া হবে। কোথায় তখন এত মহব্বতের সেই স্ত্রী , সন্তান পরিবার পরিজন, আত্মীয় স্বজন ! বাহির করে দিবে। তখন খাটিয়া নিয়ে সাথে যাবে মাটি দেয়া পর্যন্ত, কবরে কেউ সাথে যাবেনা, এখানেই দুনিয়ার সম্পর্ক-চ্ছেদ । ভিতরে কেউ যাবেনা, মাটি চাপা দিয়ে ,যানাজা পড়ে দোয়া করে সবাই ফিরে যাবে। যাদের জন্য এ জীবন-যাপন তাদের সঙ্গ শুধু এখান পর্যন্ত ।
যে মারা যাবে তার জন্য-তো সেই দিন থেকেই কিয়ামত শুরু তখন থেকেই তার হিসাব নিকাশ শুরু হবে ! অন্যদের জন্য পরে আসবে, সেই সময় এক পার্শে ফেরেস্তা আসবে আর কেউ সামনে আসবেনা , শুধু মাত্র আকা আলাইহিস্সালাম উনার নুরানী চেহেরা মুবারক ছারা । তিনি উম্মতকে তখনো ছেরে যাননি। উনার উপস্থিতি যেভাবেই হোক দেখা যাবে সাক্ষাত হবে । যেই বেশেই হোক, সেতো এক অদৃশ্য জ্ঞানের ব্যাপার । উম্মতের জন্য শুধু একটাই সাহায্যের উপায় দেখা যাবে । এখন চিন্তা করুন আমরা কি উনার সামনে অবস্থানের যোগ্য কিনা ।
হে লোক সকল, যাদের আমল ভাল হবেনা তাদের সামনে নবী সল্লল্লাহু আলাইহে ওয়াসাল্লাম উনার চেহেরা মুবারক সামনে উপস্থাপন করা হবে, কিন্তু (নাউযুবিল্লাহ্ মিন যালেক) সে বলে উঠবে, জানিনা উনি কে !







 

Comments

Popular posts from this blog

শুধু মুখে কলেমা পড়লে জান্নাত যাওয়া যাবেনা

মসনবী শরীফ বই - মউলানা রুমী (রহঃ)