কারবালা – ৫



শামে কারবালা - (পর্ব- ৫)
————————
আব্দুল্লাহ্ ইবনে মুত্বী'র সাক্ষাৎ—
যাত্রাপথে হযরত আব্দুল্লাহ্ ইবনে মুত্বী'র সাথে সাক্ষাৎ হলো। ইমামকে সপরিবারে মদীনা মুনাওওয়ারা থেকে চলে যেতে দেখে তিনি জিজ্ঞেস করলেন, “আমি আপনার চরণে উৎসর্গ হবো, আপনি কোথায় চলেছেন?” তিনি বললেন, আপাততঃ তো মক্কা মুকাররামার দিকে যাচ্ছি, সেখানে পৌঁছে আল্লাহর সাহায্য চেয়ে 'ইস্তেখারা' (সিদ্ধান্ত গ্রহণে আল্লাহর ইঙ্গিত খুঁজে দেখা) করে দেখব কোথায় যাওয়া যায়।” আব্দুল্লাহ ইবনে মুত্বী বললেন, “আল্লাহ্ আপনাকে স্বস্থি ও নিরাপদে রাখুন, এবং আমাকে আপনার উদ্দেশ্যে নিবেদিত করুন। যখন আপনি মক্কায় পৌঁছবেন, তখন দয়া করে কখনো কুফা যাওয়ার খেয়াল করবেন না। কেননা সে এক অলক্ষুনে জায়গা, আপনার বুযুর্গ পিতা সেখানে শহীদ হয়েছেন। আর সেখানেই আপনার সহোদর হযরত হাসান (রাঃ) কে বান্ধবহীন, অসহায় অবস্থায় রেখে আসা হয়। তাঁর উপর বর্শার আঘাত হানা হয়েছিল। ফলে মরণদশায় উপনীত হয়েছিলেন। আপনি মক্কাতেই অবস্থান করুন। মক্কা ত্যাগ করে যাবেন না। আপনি আরবকুল সর্দার, হেজাযবাসী কাউকেই আপনার সমকক্ষ মনে করে না। চতুর্দিক থেকে মানুষ আপনার কাছেই ছুটে আসবে। আমার চাচা এবং মামা আপনার জন্য কুরবান। আপনি কা'বার হেরম কোন অবস্থাতেই কখনোই ছাড়বেন না। আল্লাহর দোহাই লাগে! খোদা না করুন, যদি আপনি শহীদ হয়ে যান, তবে আপনার পরে আমাদেরকে ক্রীতদাস বানিয়ে রাখা হবে। সবাইকেই ক্রীতদাস বানিয়ে রাখা হবে।

যখন তিনি মক্কা মুকাররামায় প্রবেশ করলেন, তখন আপাততঃ স্বস্থিবোধে কুরআনের এই আয়াত মুবারাক তেলওয়াত করলেন, 
অনুবাদ
- “যখন তিনি 'মাদইয়ান' এর প্রতি মনোনিবেশ করলেন, তখন বললেন, আশা করি আমার প্রভু আমাকে সরল পথে চালিত করবেন।”  সূরা কাসাস- ২০
তাঁর মক্কা মুকাররামায় পৌঁছার সংবাদ পেয়ে মানুষ দলে দলে তাঁর কাছে আসতে লাগল এবং সাক্ষাৎ লাভে ধন্য হতে লাগল। হযরত আব্দুল্লাহ্ ইবনে যুবাইরও মক্কাতেই ছিলেন। তিনিও ইমামের কাছে আসা-যাওয়া করতে লাগলেন। মক্কাবাসীরা তাঁর আগমনে অত্যন্ত আনন্দিত হল। তাঁরা তাঁর নূরানী সান্নিধ্যে নিজেদের নয়নমন উদ্ভাসিত করতঃ বলতে লাগল,

স্বাগতম হে আগমনে যাঁর, 
খুশী হল সব, 
চেহারা দেখেই খুশী উতরোল হৃদে অভিনব। 
চেয়েছিনু মোরা খোদার সকাশে তোমার মিলন, 
তোমার চলার তীর্থ পথেই এই দৃষ্টি মগন। 
মারহাবা' রাজাধিরাজের ওগো নয়নমনি, 
ফাতেমার বুকে সাতরাজ ধন, 
শুন হর্ষধ্বনি নবুয়তরূপ বাগিচার ফুল 
এলো, এলো আজ, ধরার জ্যোতি চন্দ্র অতুল, 
এলো এলো আজ। হারামাইনের ওগো দীপ্তি, 
মোরা ধন্য মানি, হোসাইন এলো, 
খুলল মোদের কপালখানি।

#শামে_কারবালা
#ইসলাম_ই_মুক্তির_দিশা

Comments

Popular posts from this blog

শুধু মুখে কলেমা পড়লে জান্নাত যাওয়া যাবেনা

মসনবী শরীফ বই - মউলানা রুমী (রহঃ)