কারবালা – ২৮(
শামে কারবালা - (পর্ব- ২৮)
কারবালার ইতিহাস
আব্দুল্লাহ্ ইবনে মুতী'র সাক্ষাৎ—
কারবালার মুসাফির আপন কাফেলা সাথে নিয়ে বরাবরই অগ্রসর হচ্ছিলেন। ‘যুর রমাহ' উপত্যকার আগে এক কুয়ার সন্নিকটে পৌঁছে হযরত আব্দুল্লাহ ইবনে মুতী'র সাথে সাক্ষাৎ হল। উনি (ইবনে মুতী') যখন ইমামকে দেখতে পেলেন, তখন এগিয়ে এসে সালাম জানালেন। বললেন, “হে ইবনে রাসুল, আমার মা-বাবা আপনার জন্য উৎসর্গ হোক আপনি কিভাবে এখানে এলেন? ইমাম আলী মাকাম এখানে আগমনের সামগ্রিক কারণ সবিস্তারে বর্ণনা করলে তিনি বললেন, “ইবনে রাসূল, আমি আপনাকে ইসলামের ইয়্যত কুরাইশদের ইয্যত এবং গোটা আরবের ইয়্যতের দোহাই দিচ্ছি, আপনি কুফায় যাবেন না, আমি নিশ্চিত আপনাকে সেখানে শহীদ করে দেয়া হবে।”জবাবে ইমামে পাক বললেন, “লাই ইউসীবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা”-অর্থাৎ-আমাদের উপর কোন বিপদই আসতে পারেনা; তবে যা কিনা আল্লাহ্ তালা' আমাদের জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন (তা অবশ্যম্ভাবী)।
(✍🏼আখবারুত্ ত্বীওয়াল, ২৫৫পৃঃ ✍🏻ইবনে আসীর/১৭/৪)।
(পরবর্তী পর্ব–
যুহাইর বিন ক্বাইন আলবাজলী)
#শামে_কারবালা
#ইসলাম_ই_মুক্তির_দিশা

Comments
Post a Comment